• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

তালমা’র কাঠাল বাড়ীয়ায় দেলোয়ারা বেগমের নির্বাচনী সভা!

ফেব্রু. 24, 2019

মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ দেলোয়ারা বেগমের পক্ষে নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে। রবিবার বিকাল৫ টায় ইউনিয়নের কাঠাল বাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসভা অনুষ্টিত হয়েছে।

উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় তথ্য গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রিড়া চক্রের পরিচালক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমানের সভাপতিত্বে এসময় নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্যে রাখেন, জেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, যুবলীগ নেতা জামাল হেসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম রফিকুল ইসলাম মিয়া, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন প্রমুখ।

এসময় দেলোয়ারা বেগম তার বক্তব্যে বলেন, তালমা ইউনিয়নের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন। আমার পরিবার সবসময় আপনাদের পাশে আছেন। তালমা ইউনিয়নের অসমাপ্ত কাজ শেষ করার জন্য নৌকায় ভোট দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.