• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

তালমা ইউপি উপ-নির্বাচনে বিরামহীন প্রচারণায় কেন্দ্রিয় আ’লীগ নেতা- জামাল মিয়া!

ফেব্রু. 23, 2019

মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারা বেগম পক্ষে বিরামহীন প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, বসুন্ধরাগ্রুপের নির্বাহী পরিচালক, শেখ রাসেল ক্রিড়া চক্রের পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া।

দেলোয়ারা বেগম চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হওয়ায় তালমা ইউনিয়নের ভোটাররা আনন্দিত। এলাকায় ঘুরে দেখা গেছে, ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিতে আগ্রহী। তারা ২৮ ফেব্রুয়ারি তারিখে নৌকার প্রার্থী দেলোয়ারা বেগমকে বিপুল ভোটে নির্বাচিত করতে অপেক্ষা করছে। দেলোয়ারা বেগম এলাকায় ঘুরে সবার কাছে দোয়া চাচ্ছেন, মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিচ্ছেন।

এলাকার একাধিক ভোটার জানান, দেলোয়ারা বেগমের স্বামী বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়া তালমা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন, মানুষের বিপদে পাশে দাড়িয়েছেন। তার ছেলে জামাল হোসেন ও কামাল হোসেন মিয়াও এলাকার মানুষের পাশে আছেন সব সময়। আবু শহিদ মিয়া হঠাৎ মারা যাওয়ায় তালমা ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আবু শহিদ মিয়ার পরিবারের কাছে কৃতজ্ঞ। তাই আমরা দেলোয়ারা বেগমকে চেয়ারম্যান নির্বাচিত করতে চাই। দেলোয়ারা বেগমের নৌকা প্রতীক তালমা ইউনিয়নের প্রতিটি মানুষের প্রতীক। তাই আমরা ভোটাররাই নৌকার প্রচারে দিন রাত কাজ করছি।

জামাল হেসেন মিয়া এপ্রতিনিধিকে বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়া তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে মানুষের জন্য কাজ করেছেন। আমার মা ও এলাকার মানুষের সেবা করতে চায়। তাই এলাকার মানুষ আমার মাকে চেয়ারম্যান পদে দাড় করিয়েছেন। আমি আশাবাদি, মানুষের ভালবাসা নিয়ে নির্বাচনে আমরা জয়লাভ করবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.