• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর সদর উপজেলায় ৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ফেব্রু. 22, 2019

 

মনির মোল্যা :   ফরিদপুরের নয়টি উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হয়েছে আজ বুধবার। প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকায় জেলার অন্য উপজেলা গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হলেও সদর উপজেলায় নির্বাচন হচ্ছে না। সদর উপজেলায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ফরিদপুর সদর আসনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক মোল্লা ছাড়া আর কেউই প্রার্থী হননি। তাছাড়া আওয়ামী লীগের সমর্থন নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা জমা দেন সরোয়ার হোসেন সন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন। এ দুটি পদেও কোন প্রার্থী নেই। ফলে আওয়ামী লীগের তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিচত হলেন। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই শেষে এ তিন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি তিন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার না করলে রির্টানিং কর্মকর্তা তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.