রোজাদারদের সম্মানে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব হাসান ইকবালের ইফতার মাহফিল আয়োজন করে।
রাজধানী রোমের তুসকোলানায় মসজিদ-এ-উমর এ আয়োজিত এই ইফতার মাহফিলে দূতাবাসের কাউন্সিলন সিকদার মোঃ আশরাফুল হক ও প্রথম সচিব শেখ সালেহ আহমদ।এছাড়াও কমিউনিটি ব্যক্তিত্ব কে.এম লোকমান হোসেন, আবদুর রশিদ, হাজী মোঃ জসিম উদ্দিন, আফতাব বেপারী, লুৎফর রহমান, মঞ্জুর আহমেদ মঞ্জু, আতিয়া রসূল কিটন, উজ্জল মৃধা, এনায়েত করিম, আলাউদ্দিন শিমুল সহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় হাসান ইকবাল তার পরিবারসহ সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন। তিনি রমজান মাস থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সমাজ গঠনের আহ্বান করেন।
শেষে মসজিদের ইমাম, বিশ্ব মুসলিম জাহানে শান্তি ও প্রবাসীদের সমস্যার সমাধান এবং সকলকে মুসলমানের মুক্তি সহ হাসান ইকবালের পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।