• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাংবাদিকদের সম্মানে সার্ভিস ইতালির ইফতার

মার্চ 15, 2026

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আইন ও ইমিগ্রেশন সংক্রান্ত সহায়তা প্রদানকারী স্বনামধন্য প্রতিষ্ঠান সার্ভিস ইতালির চেয়ারম্যান মোঃ হৃদয় মনিরের আমন্ত্রণে প্রবাসী সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

রাজধানী রোমে সার্ভিস ইতালি অফিস কার্যালয়ে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে ইতালিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মিডিয়ার প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে অংশগ্রহণ করেন এখন টিভি ইতালি প্রতিনিধি মনিরুজ্জামান মনির, চ্যানেল এস ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেন প্রমুখ। ইফতার পূর্ব মুহূর্তে উপস্থিত সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন আয়োজক মোঃ হৃদয় মনির।

এ সময় তিনি বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকরা কমিউনিটির সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরছেন। তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানাতেই মূলত এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, সার্ভিস ইতালি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনগত ও ইমিগ্রেশন সংক্রান্ত পরামর্শ ও সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতেও প্রবাসীদের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিকরা আয়োজকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রবাসী কমিউনিটির কল্যাণে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments