আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও গোনাহ বর্জনের প্রকৃত শিক্ষা নিতে হবে। মুসলমান হয়েও ইসলামের বিপথগামীদের কারনে বিশ্বমুসলিম আজ নির্যাতিত ও নিপীড়িত। বাংলা প্রেস ক্লাব, ইতালি আয়োজনে ও অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সামাজিক জীবনের কাজে লাগাতে তিনি আহ্বান করেন।
ইতালীর রোমে ভিত্তোরিও‘তে স্থানীয় একটি রেষ্টুরেষ্টে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, উপদেষ্ঠা লুতফর রহমান, ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি জসিম উদ্দিন, ইতালী বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন এবং ইতালী বাংলা প্রেস ক্লাব, ইতালীর সিনিয়র সহ-সভাপতি লাবন্য চৌধুরী, হাসান মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ সমিতি, ইতালীর সাধারণ সম্পাদক জহিরুল আলম, বাংকার সমিতি রোমের সভাপতি ফারুক, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, শামীমা আক্তার পপি, সহ সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে; ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে সহজ পথের দিক নির্দেশনা দেয়। যা-তে করে আমাদের সমাজকে সুশৃঙ্খলভাবে গড়তে পারি।
সংক্ষিপ্ত আলোচনা শেষে মক্কী মসজিদের ইমাম মুফতি ওয়ালিউল্লাহ মহান আল্লাহ‘র দরকারে বিশেষ দোয়া প্রার্থনা করেন। তিনি মাহে রমজানের প্রকৃত শিক্ষা ‘তাকওয়া ও আত্মসংযম’ বাস্তব জীবনে প্রতিফলনে তৌফিক দান ও সকলের মঙ্গল কমনা করেন।
