• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে মার্কোনি যুব সমাজের বৈশাখী উৎসব

মে 7, 2019

প্রবাসীদের বৈশাখ মানেই আনন্দ উৎসবে ভরপুর। এমনি আনন্দমূখর বৈশাখী উৎসবের আয়োজন করেছে ইতালির রোমে মারকোনি যুব সমাজ। এ বৈশাখী উৎসবের উদ্বোধন করেন এনটিভি পরিচালক মোস্তাফা সারোয়ার বাবু।

সালাউদ্দিন ও বিজয় কর এর পরিচালনায় প্রধান অতিথি মোস্তাফা সারোয়ার বাবু বলেন, “নববর্ষ-উদ্যাপন এখন প্রবাসী প্রধানতম উৎসবে পরিনত হচ্ছে। এর মধ্যে আমরা খুঁজে পাই আমাদের ইতিহাস-ঐতিহ্য, আমাদের স্বকীয়তা, আমাদের অস্তিত্বের শিকড়।  তিনি আরও বলেন, দেশের ঐতিহ্য, সংস্কৃতিকে প্রবাসের মাটিতে ছড়িয়েও অবদান রাখছে মারকোনি যুব সমাজ।
এছাড়াও স্থানীয়দের মধ্যে শাফিজুল হক, হুমায়ূন কবীর, এ আর আহমেদ তপু, আবু সাইয়্যিদ ভুঁইয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন।


তারা বলেন, একঝাক তরুনদের এ আয়োজনের মধ্যদিয়ে ‘জাতীয় ঐক্যবোধে উদ্দীপ্ত হয়ে প্রবাসীরা মিলন মেলায় মিলিত হচ্ছে পারছে। পাশাপাশি নববর্ষ উপলক্ষে প্রজন্ম খোঁজে পাচ্ছে সাংস্কৃতিক অস্তিত্ব।
এসময় আয়োজকরা বলেন, প্রবাসীরা সার্বজনিন উৎসবে অনাবিল আনন্দ ধারায় জীবনের ক্লান্তি, হতাশা দূর করে নব উল্লাসে মেতে ওঠাই আয়োজনের মূখ্য উদ্দেশ্য।

বৈশাখের আনন্দে ভিন্ন মাত্রার আমেজ তৈরী করতে, সাংস্কৃতিক পর্বে আরন্যক ব্যান্ড দেশীয় সংগীতে ও শিশুদের নৃত্য সকলকে মাতিয়ে তোলে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments