বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি, ইতালির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
রোমের তুসকোলানায় মসজিদে ওমর এ এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। এসময় তিনি ঐক্যবদ্ধ ভাবে ইতালিতে সমাজ গঠনের পাশাপশি দেশের উন্নয়নেও অবদান রাখার আহ্বান করেন। রাষ্ট্রদূত বলেন, সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত প্রশিক্ষন দারা নিজেকে সৎ ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে।
সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সুজন হওলাদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইতালি কমিউনিটির শীর্ষ নেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু, কে.এম লোকমান হোসেন ও ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মিয়া তারা এবং সদ্য সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মইনুল হোসেন ময়নাসহ উপদেষ্ট হাফিজুর রহমান, ছিদ্দিক আলমগীর কবির, আমিনুর রহমান খোকন, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মিয়া, সহ সভাপতি জাহাঙ্গীর আলম সাহেদ, শাহজাহান পাটোয়ারী, তাফসির আলম, আবুল কালাম, রিপন মজুমদার জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, বাসারা ইকবাল বেপারী, আব্দুল মোতালেব লিটন, ইকবাল হোসেন, মাজেদুল ইসলাম মনা, জাকির হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক শাহ আলম, হোসাইম মনির, মাহবুবুর রহমান হেলাল, মাসুদ আলম, রানা আহম্মেদ, সহ সাংগঠনিক সম্পাদক এম ডি হোসাইন, আব্দুল হান্নান, জাকির হোসেন কোষাধ্যক্ষ সহ কোষাধ্যক্ষ শেখ সাইদ ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম মিয়া প্রমুখ।
সদ্য সাবেক সভাপতি মইনুল হোসেন ময়না মনে করেন, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি, ইতালি সব সময় প্রবাসীদের কল্যানে কাজ করেছে, ঐক্যবদ্ধ ভাবে আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে।
এসময় রোমের অন্যান্য বাংকার সমিতিসহ রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মী এবং অসংখ্য রোজাদার উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
