• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি মিলানে ব্র্যাক সাজান এক্সচেঞ্জ এর বিজনেস এওয়ার্ড ও মতবিনিময় সভা

এপ্রিল 11, 2019

ইতালির মিলানে ব্র্যাক সাজন এক্সচেঞ্জ এর আয়োজনে বিজনেস এওয়ার্ড ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আল আমিন, মিলান প্র‌তি‌নি‌ধি: মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইতালীর লিগেল রিপ্রেসেনটেটিভ এ্যাড জামান কামরুজ্জামান। মোহাম্মদ আল আমিন এর পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহি কর্মকর্তা আব্দুস সালাম, ইন্টারন্যাশনাল  রিলেশনশীপ ম্যানেজার শাকিল আহমেদ,ইতালি অফিসের রিলেশনশীপ ম্যানেজার মিনহাজ হোসেন।

বৈধ পথে প্রবাসীরা দেশে খুব সহজেই প্রবেশ থেকে টাকা প্রেরণের জন্য ব্র্যাক সাজান এক্সচেঞ্জ প্রবাসীদের স্বার্থ রক্ষা করে ব্যবসায়ীদের মুনাফা সহ অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। যা প্রবাসীরা নিরাপদ এবং দুশ্চিন্তা মুক্ত থেকে দেশে টাকা পাঠাতে পারেন দ্রুত গতিতে। ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড সব সময় প্রবাসীদের পাশে থেকে কাজ করছে এবং আগামীতে আরো রেমিটেন্স প্রেরণ কারীদের সুযোগ বৃদ্দি করবে বলে আশ্বাস ব্যক্ত করেন।

মতবিনিময় শেষে মিলানের ২০১৮ সালে সেরা রেমিটেন্স প্রেরণকারী তিনটি প্রতিষ্ঠানকে  সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্র্যাক সাজান এর নেতৃবৃন্দরা।

ফাতেমা ফোন সেন্টার প্রথম,আর টি এস টেলিকম দ্বিতীয় এবং জিয়াউল করিম তৃতীয় স্থান সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments