• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিশ্ব সঙ্গীত কে‌ন্দ্রের বি‌শেষ আয়োজন ‘রুপালি পর্দার সোনালী গান’

এপ্রিল 10, 2019

জাঁক জমক ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঢাকাই চলচ্চিত্রের সেই অবিস্মরণীয় গানের আয়োজন ” রুপালি পর্দার সোনালী গান” দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

রোমের স্থানীয় একটি হল রুমে ৫ এপ্রিল শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।

বিশ্ব সঙ্গীত কেন্দ্র ইতালি আয়োজিত এবং এই সংগঠনের প্রধান সমন্বয়ক বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাজী জাকারিয়ার আমন্ত্রণে ও সুস্মিতা সুলতানার পরিচালনায় রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক বিভিন্ন নেতৃ বৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়ে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন। উপস্থিত দর্শকরা যেন ফিরে যান বাংলা গানের ৬০, ৭০ আর ৮০র দশকে। ভালো লাগার এই গান গুলোর পরিবেশনে যেন সেই মুহুর্ত গুলো হয়ে উঠে ফেলা আসা দিন গুলোকে ফিরে পাওয়ার মধ্যে।
বক্তব্যে রাষ্ট্রদূত বলেন প্রবাসের মাটিতে এই ভাবে বাংলা গান শোনা এবং তার যে চর্চা এটা অনেক গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজনে পুরনো বাংলা গান গুলো যেমন সংরক্ষিত হয়, তেমনি প্রবাসে অবস্থানরত প্রজন্মরাও বাংলা সংস্কৃতি কে জানতে পারে।
বিশ্ব সঙ্গীত কেন্দ্র ইতালির প্রধান সমন্বয়ক কাজী জাকারিয়া বলেন” প্রবাস জীবনের যতো বাঁধা ও প্রতিকূলতা থাকুক না কেন প্রতিটি শিল্পী কে তার শিল্পী সত্ত্বা কে বাঁচিয়ে রাখতে হবে। তবেই বেঁচে থাকবে শিল্প ও সংস্কৃতি। যা অমূল্য সম্পদ।” তিনি এই ধরণের আয়োজন কে উপহার দিতে চান বারবার এবং সহযোগিতা ও চান সকলের কাছে। পাশা পাশি উপস্থিত অতিথি বৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ও প্রকাশ করেন।
বিশ্ব সঙ্গীত কেন্দ্র ইতালি বাংলা গানের এই সম্ভার কে ছড়িয়ে দিতেই বিষয় ভিত্তিক ভাবে অনুষ্ঠান গুলোর আয়োজন করে। এই সময় রোমের বিশিষ্ট কন্ঠ শিল্পী রত্না বসাক, সেলিম, পুতুল, আতিক হাজারী, মশিউর সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ যোগ্য গান গুলো ” তুমি সাত সাগরের ওপার হতে, তোমারে লেগেছে এতো যে ভালো, মনের ই রঙ্গে রাঙানো, দুঃখ আমার বাসঁর রাতে, এ আকাশ কে স্বাক্ষী রেখে, এই মন তোমাকে দিলাম, ঢাকা শহর আইস্যা আমার আশা ফুরাল সহ আরো জনপ্রিয় গান।
আয়োজনে কিবোর্ডে ছিলেন ইউরোপের অন্যতম মিউজিক কম্পোজার শাদ শহীদ ও তবলায় ছিলেন আরেচ্ছো থেকে আগত জনপ্রিয় তবলা বাদক গোলাম রানা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments