• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পাবনা জেলা সমিতি ইতালীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের দুই অতিরিক্ত সচীবকে সংবর্ধনা

এপ্রিল 11, 2019

ডেস্ক রিপোর্টঃ গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ অতিরিক্ত সচীব, জালালাবাদএসোশিয়েশন ইতালীর আমন্ত্রনে সরকারি সফরে ইতালীতে আসলে গত ৬ই এপ্রিল পাবনা জেলা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা আয়োজন করা হয়েছে।

এতে পাবনা জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাসাদুর রহমানের হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত পাবনার জেলার কৃতিসন্তান মোহাম্মদ ওবাইদুল হক,অতিরিক্ত সচীব ব্রীজ ও সেতু বিভাগ বাংলাদেশ,আরফিন আরা বেগম,অতিরিক্ত সচীব,অর্থ বিভাগ বাংলাদেশ, বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইতালীর সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাধারন সম্পাদক আবুল কালাম সায়মন, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মন্জুর আহমেদ মন্জু, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীম, সহ সভাপতি মাহবুবুল কাদির ওয়েছ, আফজাল মিয়া, বরিশাল বিভাগ সমিতির সম্মানিত সদস্য আতিয়ার রসুল কিটন, রোম বিডি স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পলাশ, ধূমকেতু সোসাল অর্গানাইজেশনের আমিনুল ইসলাম, তারেক আহমেদ নয়ন, ব্রাক সাজন ইতালী ডিরেক্টর এডঃ কামরুজ্জামান, মহিলা সমাজ কল্যান সমিতির সহ সাংগঠনিক সম্পাদিকা মেহেনাস তাব্বাসুম শেলি, জালালাবাদ স্পোটিং ক্লাবের সভাপতি মুন্না হোসেন, রুবেল আহমেদ, শাহিন আহমেদ প্রমুখ। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন এাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সুজন সহআরো অনেকেই। অনুষ্ঠানে বক্তারা পাবনা থেকে আগত আমন্ত্রিত অতিথিদেরকে অভিনন্দন জানান এবং ইতালীতে পাবনার জেলা সমিতির বিভিন্ন সামাজিক কার্যক্রম তুলে ধরেন। প্রধান অতিথি ওবাইদুল হক জানান আগামীতে ইতালীতে পাবনা জেলা সমিতি আরো ঐক্যবদ্ধ ভাবে শক্তিশালী হয়ে সামাজিক কর্মকাণ্ডে অগ্রনি ভূমিকা পালন করবে। এবং বাংলাদেশের অসহায় মানুষদের যে কোন ধরনের সমস্যায় সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। তিনি সমিতির উত্তোর উত্তোর সাফল্য কামনা করে সমিতির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে পাবনা জেলা সমিতির পক্ষ থেকে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments