• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে বর্ণাঢ্য এনটিভির ১৭ বছরে পর্দাপন উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী

জুলাই 5, 2019

‘সময়ের সাথে আগামীর পথে’এ স্লোগানে বাংলা ভাষা আর সংস্কৃতিকে ধারণ করে ২০০৩ সালের প্রথম অটোমেশন-ভিত্তিক যগোপযোগী বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি) যাত্রা শুরু করে। দর্শকের অবিরাম তথ্য ও বিনোদনের চাহিদা পূরণ করে যাওয়া এনটিভি শুধু একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলই নয়; একটি স্বপ্ন, একটি পরিবার।
জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির ১৭ বছরে পর্দাপন উপলক্ষে ইতালির রাজধানী রোমে রাষ্ট্রদূত কেক কেঁটে বর্নাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এনটিভি দর্শক ফোরামের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সময়ের সাথে থেকে আগামীর পথ চলায় এনটিভি বরাবরই সফল। দেশ-বিদেশের বিশাল সংখ্যক জনগোষ্ঠীর কাছে স্বাধীন গণমাধ্যম হিসেবে এনটিভি অর্জন করেছে আস্থা আর ভালোবাসা। এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ, নান্দনিক ও সময় উপযোগী অনুষ্ঠান আর পেশাদারিত্বে চ্যানেলটি আজ সমাজের আয়না।
দর্শক নন্দিত চ্যানেল এনটিভির ১৭ বছরে পর্দাপন ও প্রতিষ্ঠাবার্ষিকীতে ইতালির রোমে কেক কেঁটে আনুষ্ঠানিক শুভসূচনা করেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। পরে রাষ্ট্রদূত এনটিভি’র ভূয়সী প্রসংশা এবং শুভকামনা করেন
এসময় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান উপস্থিত রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ
দর্শকের অবিরাম তথ্য ও বিনোদনের চাহিদা পূরণ, দেশের ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুন্ন রেখে দেশে ও প্রবাসে রুচিশীল বিনোদনের মাধ্যমে সংস্কৃতিকে এগিয়ে নেওয়া এনটিভির অবদান শীর্ষে। এনটিভি সময়ের সাথে মানুষকে আগামীর পথ দেখায়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments