• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরাজী হাসপাতাল আয়োজনে মত বিনিময় সভা ও দোয়া মাহফিল

জুন 29, 2019

ইতালির রোমে সম্মানিত ইমাম এবং খতিবগণদের নিয়ে মত বিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ফরাজী হাসপাতাল লি: ও ফরাজী ডেন্টাল হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার এর চেয়ারম্যান ডা: আনোয়ার ফরাজী ইমন


এসময় সভাপতির বক্তব্যে ডা: আনোয়ার ফরাজী ইমন বলেন, যেহেতু বৈদেশিক কষ্টার্জিত অর্থে নির্মিত এই প্রতিষ্ঠান, সেহেতু প্রবাসী ও তার পরিবারের জন্য বিশেষ ছাড়সহ পাইওরিটি সেবা এবং ৩০% ডিসকাউন্ট সেবা প্রদান করা হয়।
এসময় আরও বক্তব্য রাখেন, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজী এবং নেকমানি এক্সচেঞ্জের চেয়ারম্যান ইকরাম ফরাজী। এছাড়াও উপস্থিত ছিলেন এম.এ রব মিন্টু ও আব্দুল মতিনসহ প্রায় ৩২টি মসজিদের ইমাম এবং খতিবগণ।
আলোচনা সভায় ফরাজী হাসপাতালের চেয়ারম্যান আরও বলেন, পিতার ইচ্ছে ও পরামর্শে শুরু থেকেই আমরা চেয়েছি এমন প্রতিষ্ঠান করবো, যা হবে মানুষের সেবা ও মঙ্গলের জন্য। এছাড়াও তিনি রোগিদের জন্য দোয়া কামনা করেন।

পরে ফরাজী হাসপাতাল লি: ও ফরাজী ডেন্টাল হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার এবং সেখানে সেবা নিতে আসা সকলের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments