চরভদ্রাসন(ফরিদপুর)সংবাদদাতা: ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার দুপুর ১ টার দিকে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভা যাত্রাটি চরভদ্রাসন থানা হতে শুরু হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো: আতিকুল ইসলাম’র নেতৃত্বে উক্ত শোভাযাত্রায় অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা,থানা পরিদশর্ক মো: হারুন অর রশিদ,পরিদর্শক(তদন্ত) মো: শফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান,গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী,কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মোতালেব হোসেন মোল্যা,উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রওশন আরা পারভীন প্রমূখ।
এ সময় তারা পুলিশি সেবা সমূহের বিভিন্ন লিফলেট ও ষ্টীকার সাধারন জনগনের মাঝে বিতরন করেন।
চরভদ্রাসনে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
