বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে সাবেক উ
পজেলা চেয়ারম্যান আবুল হোসেন (হোসেন মাষ্টার) এর জেষ্ঠ পূত্র ফয়সাল হাসান শাওন(৩৫) পিতার প্রতিনিধি হিসেবে উপজেলার সকলের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। বুধবার সকাল দশটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামে তার নিজ বাড়ীতে স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনার মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান তিনি ।
শাওন বলেন আমার বাবা দুবার উপজেলা চেয়্যারম্যান হিসেবে নির্বাচিত হয়ে জনগনের সেবা করেছেন। এ বছরও তিনি নির্বাচনে আসতেন,কিন্তু বাবা দীর্ঘ দিন শারিরীক ভাবে অসুস্থ থাকার কারনে তার আধুুনিক চরভদ্রাসন গড়ার স্বপ্ন পূরনে তার প্রতিনিধি হিসেবে জনগন চাইলে আমি তাদের সাথে থাকতে চাই আমার বাকী জীবন।
জনগন তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে চাইলে যে স্বপ্ন বাস্তবে রুপ দেওয়ার চেষ্টা করবেন বলে তিনি জানান তা হলো চরহাজিগঞ্জ বাজারের পুরাতন জৌলুস ফিরিয়ে আনা, চরভদ্রাসন সরকারী কলেজে অনার্স কোর্স চালু কারা,স্টেডিয়াম তৈরি,টেকনিক্যাল কলেজ স্থাপন,সড়ক বাতি স্থাপন,ওয়াই হটস্পট,প্রধান প্রধান সডক ও বাজারে সিসি টিভি স্থাপন,নদীর পুনঃ খনন,মাদকমুক্ত,বাল্য বিবাহ,পার্ক স্থাপন,পদ্মা নদীর সৌন্দর্য কে উপভোগ্য করতে পর্যটন কেন্দ্র স্থাপন,শতভাগ শিা কার্যক্রম গ্রহন,চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
প্রসঙ্গত শাওন পেশায় একজন ব্যাবসায়ী সরকারী রাজেন্দ্র কলেজ হতে সমাজ বিজ্ঞনে এমএ এবং দারুল ইহসান বিশ্ব বিদ্যালয় হতে মার্কেটিং এমবিএ করেছেন।
