• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’র তালমা ইউপি উপ- নির্বাচনে দেলোয়ারা বেগমের মনোনয়নপত্র জমা

জানু. 30, 2019

মনির মোল্যা :     ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬ নং তালমা ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী তালমা ইউপির প্রায়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু শহীদ মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগমের মনোনয়নপত্র জমা দেন।

বুধবার দুপুরে নগরকান্দা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আল- আমিন এর কাছে দেলোয়ারা বেগমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার জ্যোষ্ঠ পুত্র ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তালমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়াবুর রহমান, সহ- সভাপতি খোকা, সাধারন সম্পাদক সিরাজ খলিফা, যুবলীগের সভাপতি ডাঃ নলিন কুমার বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরান, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক নাহিদ, সহ- সভাপতি জাকির হোসেন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক জুয়েল হোসেন, তালমা ইউপির সকল চেয়ারম্যানসহ আরো অনেকে।

উল্লেখ্য গত ১৬ অক্টোবর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু শহীদ মিয়ার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুন্য হয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পুনঃ তফসিল অনুযায়ী ৩১ জানুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার ও ২৮ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments