• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ওবায়দুল কাদেরের আরোগ্য কামনায় ইতালি আওয়ামী লীগের দোয়া মাহফিল

মার্চ 5, 2019

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আরোগ্য কামনা করে ইতালি আওয়ামী লীগ দোয়া মাহফিলের আয়োজন করে।

রোমের একটি হলে ইতালী আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোঃ জসিমউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বক্তারা ওবায়দুল কাদের এর উপর আলোচনা করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য গত ৩ মার্চ শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে হৃদপিন্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর এবং প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীকেও ঢাকা আনা হয়। দেবী শেঠীর পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের নিয়ে যাওয়া হয়।

দোয়া মাহফিলে ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে ‘বিশেষ দোয়া ও মোনাজাত’ এ ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগসহ সকল অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংগ্রহন করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments