• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালীতে সিলেট উৎসব ২০১৯, ব্রাক সাজনের সহযোগিতার আশ্বাস

মার্চ 5, 2019

ইতালীতে সিলেট উৎসব ২০১৯ তে ব্রাক সাজনের সহযোগিতার আশ্বাস। ব্রাকসাজন এর চেয়ারম্যান আব্দুস সালাম ও জালালাবাদএসোসিয়েন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীমের সাক্ষাত অনুষ্ঠিত।

বাংলাদেশের গর্ব বিশিষ্ট শিল্পপতি ব্রাকসাজন মানি ট্রান্সফার ও সাজন গ্রুপের চেয়ারম্যান, আব্দুস সালামের সাথে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম রোমে ব্রাকসাজন এর হেড অফিস তরপিনাত্তারা এক সৌজন্য সাক্ষাত অনুষ্টিত হয়।

জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম বলেন, আমরা ২০১৯ সিলেট উৎসব ইতালীতে উদযাপন করতে যাচ্ছি যা ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় অফিস অনুমোদন প্রদান করেছেন।  এজন্যই আমরা ঢাকা কেন্দ্রীয় সভাপতি সাধারন সম্পাদক সহ বৃহত্তর সিলেট তথা সিলেট বিভাগের বিশিষ্ট জনের সাথে সাক্ষাত করেছি এবং সকলের পরামর্শ নিয়েই জালালাবাদ এসোসিয়েশন ইতালী সিলেট উৎসব এর আয়োজন করতেছি।

সিলেট উৎসবে সভাপতি শামীম অগ্রীম আমন্ত্রন ও সহযোগিতা কামনা করলে শিল্পপতি সালাম বলেন, সব চেয়ে বড় কথা আমি শাহ্ জালাল ও শাহ, পরানের পূন্যভূমি সিলেটের সন্তান সিলেট উৎসব মানে আমাদের নিজেদের উৎসব আমি অবশ্যই অংশগ্রহন এবং সহযোগিতার করবো।

সভাপতি শামীম বলেন আমরা ইতিমধ্যে বাংলাদেশ সফর করে সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন ও মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশাকরি সবাই সিলেট উৎসব ইতালীতে অংশগ্রহণ করবেন। অতিশীঘ্রই আমরা ইউকে, ফ্রান্স ও আমেরিকা সফর করে সকল জালালাবাদবাসীকে আমন্ত্রণ জানাবো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments