• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশন

এপ্রিল 8, 2020


বর্তমানে করোনা ভাইরাসের আক্রমনে সারা বিশ্ব এখন স্থবির হয়ে আছে, থেমে গিয়েছে সকল শিল্প কারখানা, বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা, প্রায় বন্ধ হয়ে গেছে সকল অর্থনৈতিক কাজ-কর্ম। শিল্প কারখানা বন্ধ মানে উপার্জন বন্ধ। উচ্চবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত পরিবার গুলো এখন তাদের সঞ্চয়কৃত অর্থ দিয়ে জীবন যাপন করছে। কিন্তু নিম্ন-মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার গুলোর আয়ের উৎস এখন বন্ধ হয়ে গেছে।

মানুষ এখন প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। ফলে রিকশা চালক, ভ্যান চালক, নৌকার মাঝি সহ দিনে এনে দিনে খায় এদের মত খেটে খাওয়া মানুষ গুলোর উপার্জন বন্ধ। খালি রাস্তা মানে খালি পেট, নৌকা বন্ধ মানে আয়ের পথ বন্ধ।

স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশন সব সময় সুন্দর আগামীর স্বপ্ন দেখে এসেছে। স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশন বিশ্বাস করে আমরাই পারি আমাদের আগামীকে সুন্দর করতে। এই লক্ষ্য থেকে স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় দেশের এই দুঃসময়ে স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশন তার ভলেন্টিয়ারদের সাহায্যে চেষ্টা করেছে কয়েকটি ধাপে অসহায় মানুষদের পাশে দাড়াতে।

????প্রথম ধাপে স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশন কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে যাদের উপার্জন বন্ধ হয়ে গেছে তাদের মাঝে ৫ দিনের বাজার সামগ্রী পৌঁছে দিয়েছে।
????দ্বিতীয় ধাপে স্বপ্নবাজ তরুণ সদরঘাট এলাকার ফরাজগঞ্জ ঘাটের মাঝিদের মধ্যে ৫ দিনের বাজার সামগ্রী বিতরণ করেছে।
???? ঢাকার মাতোয়ালি এলাকা থেকে একটি পরিবারকে বাজার সামগ্রী পৌঁছে দেয়ার জন্য ফোন আসলে, স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশন সেই পরিবারের কাছেও ৫ দিনের বাজার পৌঁছে দেয়।

স্বপবাজ তরুণ ফাউন্ডেশন ধন্যবাদ জানায় স্বপ্নবাজ তরুণের ভলেন্টিয়ার ও শুভাকাঙ্ক্ষীদের যারা পাশে থেকে স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশনকে সাহায্য ও সাহস দিয়েছে। স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশন আশা করছে ভলেন্টিয়ার ও শুভাকাঙ্ক্ষীরা সব সময় তাদের পাশে থাকবে।

স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশনের এই কার্যক্রম আরো বেশ কয়েকটি ধাপে চলবে রমজান মাস পর্যন্ত।

????⬛আপনারা যারা স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশনের সাথে একত্রিত হয়ে কর্মহীন মানুষের পাশে থাকতে চান তারা আমাদের সংগঠনের ফেইসবুক পেইজ ও ফেইসবুক গ্রুপে জোগ দিতে পারেন স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশনের সাথে
▶ফেইসবুক পেইজের লিংকঃ www.facebook.com/shopnobaztorun.bd
▶ফেইসবুক গ্রুপের লিংকঃ www.facebook.com/groups/1781809902090855/

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments