
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৬ টি ইউনিয়নের ১৫০ জন গ্রাম পুলিশ ও বিভিন্ন বাজারের নাইট গার্ড, তৃতীয় লিঙ্গ হিজড়াসহ মোট ৪ শতাধিক পরিবারের মাঝে রাতের আঁধারে উপহার সামগ্রী বিতরন করেছে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ধামরাই থানা পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) রাতে সোমভাগ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও সোমভাগ বাজারের নাইট গার্ডদের মাঝে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরন করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা। এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ঢাকা জেলা উত্তর সাইদুর রহমান ।
উপহার সামগ্রীর তালিকায় ছিল চাল, মসুরের ডাল, আলু, সয়াবিন তেল, পিয়াজ, সাবান ও চিনি ও ট্যাং।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক তদন্ত কামাল হোসেন,পুলিশ পরিদর্শক অপারেশন মাসুদুর রহমানসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান সাংবাদিকদের জানান, জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্যসামগ্রী রাতের আধারে নিরাপদ দুরত্ব বজায় রেখে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সরকারের পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।
ইফতার সামগ্রী বিতরন শেষে ওসি দীপক চন্দ্র সাহা জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের নির্দেশনায় তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন।
