প্রবাসে নতুন প্রজন্মকে গৌরবময় বাংলার ইতিহাস ও সংস্কৃতি জানাতে ‘একুশ আমার চেতনা’ শ্লোগানে অঙ্কুর দীর্ঘ ১০ বছর যাবত নিরলস ভাবে কাজ করায় এবং বিদেশে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় বাংলা কাগজ আয়োজিত “ইতালি কমিউনিটি এওয়ার্ড ২০১৯” অনুষ্ঠানে “অঙ্কুর”কে সম্মাননা স্বরূপ এওয়ার্ড প্রদান করা হয়েছে।
ইতালির ভেনিসে জমকালো ও বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত বিলেতের সবচেয়ের প্রবীন ব্যক্তি অঙ্কুর প্রধান মনিরুজ্জামান মনিরের হাতে এ এওয়ার্ড তুলে দেন। এসময় অঙ্কুরের লাবন্য চৌধুরী, ফেরদৌসী আক্তার পলি, পলাশ রহমান, জাকির হোসেন সুমন, শাহিন খলিল কাওসার ও মিনহাজ হোসেন মঞ্চে উপস্থিত ছিলেন।
এসময় অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব ও অঙ্কুর প্রধান মনিরুজ্জামান মনির বাংলা কাগজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অঙ্কুরকে এই এওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশী কমিউনিটিকে আরেকটি ধাপ এগিয়ে নিয়ে গেছে।
উল্লেখ্য অঙ্কুর ইতালি সহ বাংলাদেশে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে ইতিমধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
