দেশে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কৌশলে দেশ ও সরকার বিরোধী আন্দোলনে রূপ নিতে চাওয়া জামাত বিএনপি‘র অপচেষ্টা সফর হয়নি, প্রতিবাদ সভায় জানায় ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও‘তে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেশ যখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে তখনই দেশের সম্পদ ও শান্তি নষ্ট করতে, দেশকে আর্থিক ক্ষতির মুখে ফেলে দিতে স্বাধীনতার শত্রুরা আবার সুযোগ নিতে চেয়েছিল। তবে তা ৭১‘র মতই সফল হয়নি।
বাংলাদেশকে পিছিয়ে দেওয়াই ছিল বিএনপি-জামায়াত অপশক্তির মূল উদ্দেশ্য তারা মন্তব্য করেন।
এসময় ইতালি আওয়ামী লীগের শীর্ষনেতৃবৃন্দ এবং যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করারও দাবী জানান। ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
দেশ ধ্বংসে বিএনপি-জামায়েতের অপচেষ্টা: ইতালি আওয়ামী লীগ
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
