মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ ভিত্তিক উপদেষ্টা ও দোহার নবাবগঞ্জ ১ আসনের সম্মানিত সংসদ সদস্য সালমান এফ রহমান সহ ঢাকা জেলা ও দোহার নবাবগঞ্জের বিশিষ্ট আওয়ামী রাজনৈতিক নেতৃবৃন্দের ইতালি আগমন উপলক্ষে দোহার নবাবগঞ্জবাসীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার কৃতি সন্তান, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সভাপতিত্বে ও হামিদুর রহমান বুলেটের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো ইদ্রিস ফরাজী।
আয়োজিত প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আগামী ২৪ জুলাই আগত সম্মানিত নেতৃবৃন্দকে রোমের পিয়াচ্ছা মিরতি সংলগ্ল ব্রডওয়ে সিনেমা হলে সম্মাননা জানানোর মধ্যদিয়ে হবে ঐক্যবদ্ধ ঢাকাবাসী তথা প্রবাসীদের মহা মিলন।
এসময় বক্তব্য রাখেন, দোহার নবাবগঞ্জের বিশিষ্ট নেতা মিজানুর রহমান, শেখ সোহেল, মো শহিদ, শেখ আলমগীর, চঞ্চল মাহমুদ, শিপন গাজী, শেখ রবিন, জাহিদুল ইসলাম সহ ইতালি আওয়ামী লীগ, ইতালি মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন আঞ্চলিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, আমাদের প্রিয় দেশের অন্যতম ও গুরুত্ব পূর্ণ নেতৃবৃন্দ ইতালিতে আসবেন তা যেমন আনন্দের ঠিক তেমনি, তাদের সফল সংবর্ধনা দেয়াও আমাদের দায়িত্ব। তাই এই আয়োজন সফল করতে সকলকে অনুরোধ জানানো হয়।
