• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্রিয় নেত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা উপলক্ষে ইতালি মহিলা আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভা

জুলাই 10, 2023

গণতন্ত্রের মানস কন্যা, স্মার্ট বাংলাদেশের রূপকার, বিশ্ব নন্দিত বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৪ জুলাই ইতালি আগমন উপলক্ষে ইতালি মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ফরাজী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উম্মে হানি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়না আহমেদ এর পরিচালনায় ইতালিয়া আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।

এ সময় বক্তারা আওয়ামী লীগের সভাপতি ও জননেত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা সফল ও সার্থক করার পাশাপাশি জামাত-বিএনপির অপকর্মকে প্রতিহত করার ঘোষণা দেন।

বক্তারা আরো বলেন, সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ইতালিতে দেওয়া হবে সর্বকালের শ্রেষ্ঠ সংবর্ধনা। এ সময় ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.