ইতালী ইমিগ্রান্ডদের অধিকার আদায়ের রাজপথ থেকে রাজ দরবারে দীর্ঘ্ তিরিশ বছরের পথ চলা সংগঠনটি প্রবাসীরদের সহযোগিতার লক্ষে দ্বীতিয় শাখার অফিসের অনুষ্ঠানিক উদ্ভেধন অুষ্ঠিত হল।গেল ৮ইমে রবিবার উদ্ভোধনী অনুষ্ঠানে ধুমকেতু সামাজিক সংগঠনের পরিচালনায় শাখা কার্য্যালয় টি রাজধানী রোমের প্রানকেন্দ্র টেরমিনির ভিয়া মন্তে বেল্লো ৫৮ নং ভবনের উদ্ভোধনী অনুষ্ঠানের আনুষিঠানিক ভাবে ফিতা কেটে শুভ সুচনা করেন ধুমকেতু সোসাল সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব নুরে আলম সিদ্দিকী বাচ্চু।সুচনা পর্বে দোয়া মোনাজাত ও ফিতা কেটে সুচনায় অংগ্রহন করেন উপস্থিত অতিথিবৃন্দ।এ সময়ে সংক্ষিপ্ত সুভেচ্ছা বিনিময় সভায় সংগঠনটি প্রতিষ্ঠাতা নুরে আলম সিদ্দিী বাচ্চু শাখা কার্য্যালয়ে পরিচালক হিসেবে,ধুমকেতু টিভির সিইও শিমুল রহমান ও সহ পরিচালক হিসেবে রাহিমা আহম্মেদকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার প্রদান করেন এবং তিনি বলেন ধুমকেতু সোসাল সংগঠনের প্রধান কার্য্যালয়ের পাশাপশি এ শাখাটি সমান তালে প্রবাসীদের সহযোগিতা করবে।সেই সাথে ধুমকেতু টেলিভিশনও এ দপ্তর থেকে কমিউনিকেশনে বিশেষ ভুমিকা রাখবে।
ধূমকেতুর দ্বিতীয় শাখার পরিচালক সাংবাদিক শিমুল রহমান জানান,প্রবাসী বাংলাদেশিদের কিভাবে আরো বেশি সেবা দেয়া যায় সে লক্ষ্যকে সামনে রেখেই এই দ্বিতীয় শাখার উদ্বোধন করেছেন।তিনি আরও বলেন,আমরা বাংলাদেশীদের সেবার পাশাপাশি এখানে প্রবাসী ভিন দেশের নাগরিকদেরও নানা ধরনের সহযোগিতা করে যাব।
এ সময়ে ছিলেন,ধুমকেতু মন্তেবেল্লো শাখার সহ পরিচালক রাহিমা আহম্মেদ এর সঞ্চালনায় শুভেচ্ছা জ্ঞাপন করেন ধুমকেতু সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা হাবীব চৌধুরী,ইতালী আওয়ামীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল।তারা বলেন ধুমকেতু বহু বছর ধরে প্রবাসী বাংলাদেশীদের সেবায় নিয়োজিত রয়েছে। সংগঠনটি প্রবাসীদের নানা সমস্যা সমাধানে আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের দাবিসমূহ সরকারের কাছে তুলে ধরতে ভূমিকা পালন করছে।এই সংগঠনের পরিধি বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন এখন থেকে প্রবাসীরা আরো বেশি সেবা পাবে।এ সময়ে নতুন কার্যালয়ে নূরে আলম সিদ্দিকী বাচ্চু ও শিমুল রহমান সহ ধুমকেতুর সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংঙ্কার ব্যবসাহী সমিতি ইতালীর সিনি সহ সভাপতি মোঃ আবদুল্লা মিয়া,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ্ আলম ,তুসকোলানা সমাজ কল্যান সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ শাহিন,রোমে কর্মরত এটিএন বাংলার সাংবাদিক হাসান মাহমুদ,পিন্টু হোসেন,সায়েরা বানু রানী,৭১ টিভির লাবণ্য চৌধুরী,সাংবাদিক আল আমিন, এনটিভির আফজাল হোসেন রোমান,চ্যানেল এস এর মিনহাজ হোসেন,ইল ধুমকেতু পত্রিকার সম্পাদক তারেক হাসান নয়ন,ধুমকেতু সোসাল সংগঠনেরন সদস্য আমিন লাল পুরি,বাঁধন,আবদুর রব,আবুল কাশেম,মন্তেবেল্লে শাখার সদস্য,মোঃ রাশেদ,সুমি,সেরিল,তন্নিও নেওয়াজ প্রমুখ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ও সর্বসাধারন।
রাজধানী রোমের প্রানকেন্দ্র টেরমিনিতে ধুমকেতু সামাজিক সংগঠনের শাখা কার্য্যালয় উদ্ভোধন
