ইতালির ঐতিহ্যবাহী বন্দর শহর গরিঝিয়া মনফালকোন পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন জাহাঙ্গীর সরকার। জন্মস্থান ভৈরব কিশোরগঞ্জে, পিতা আব্দুল জব্বার সরকার , তিনি আগামী ১২জুন অনুষ্ঠিত এই নির্বাচনে শহরটিতে বসবাসরত বিদেশিদের মধ্য থেকে স্থানীয় বর্তমান মেয়রের আহব্বানে বাংলাদেশী কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। শহরটিতে স্থানীয় নাগরিকদের সাথে প্রবাসীদের সমন্বয় ঘটানোর মেয়রের এই উদ্যোগ। মেয়তার সাংবাদিক সম্মেলনের মধ্যে ঘোষণা দেন। জাহাঙ্গীর সরকার পড়াশোনা শেষ করে ১৯৯৭ সালে ইতালিতে পাড়ি জমান , দীর্ঘদিন রোমে বসবাস করেন তারপর ও জানু সর্বশেষে ২০০৯ সাল থেকে মনফালকোনে শহরে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ইতালির গরিঝিয়া মনফালকোনে শাখার সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জরুরি রয়েছেন। প্রবাসী বাংলাদেশী দের বাচ্চাদেরকে মাতৃভাষার শিক্ষা দেওয়ার লক্ষ্যে বাংলা স্কুল এসো বাংলা শিখি বিদ্যালয় 2012 সালে সর্বপ্রথম উত্তর ইতালিতে স্কুল স্থাপন করেন। এবং এবং বিগত দিনে বাংলাদেশের সুনাম রক্ষায় বাংলাদেশের কৃষ্টি কালচার সহ বিভিন্ন কর্মকাণ্ড ইটালিয়ান সমাজে তুলে ধরার জন্য সর্বদাই চেষ্টা করে যাচ্ছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত দুইবার ও কনসাল জেনারেল এই শহরে এসে বাংলাদেশি কমিউনিটির খোঁজখবর নিয়েছেন এবং বাংলাদেশের স্বার্থ সম্বলিত বিষয়াদি নিয়ে এখানকার জাহাজ শিল্পের কর্তৃপক্ষ সাথে ও বর্তমান মেয়রের সাথে আলোচনা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। তবে এখন তিনি নির্বাচনে বিজয়ী হলে স্থানীয় ও প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে বিদেশিদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালু,স্থানীয় বাসিন্দাদের মিলেমিশে থাকার পরিবেশ তৈরি করা,নতুন প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি ও বাসযোগ্য শহর গড়ে তোলা, নিজ নিজ কালচার কে প্রাধান্য দিয়ে সকলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। এছাড়াও তিনি জানান প্রথমবারের মতো এত বড় পরিসরে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে নির্বাচন নিয়ে কৌতূহল ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে । মনফালকোনে বসবাসরত স্থানীয় ও প্রবাসী ভোটারদের উপস্থিত হয়ে ভোট দেবার জন্য অনুরোধ করেন। নির্বাচনে জয়ী হয়ে প্রবাসীদের স্বার্থে কাজ করার সুযোগ চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।
ইতালির মনফালকোন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর সরকার
