• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে কৃষি জমি রক্ষায় ভোরে অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা, খনন যন্ত্র জব্দ

ফেব্রু. 27, 2022

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে কৃষি জমির মাটি অনিয়মত্রান্তিকভাবে কাটায় ভোরে অভিযান চালিয়ে ২ জনকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ২ টি ভেকু জব্দ করেন ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

আজ রবিবার (২৭ ফেব্রুয়ারী) ভোর ৬ টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় অভিযান চালিয়ে ২ ভেকুর মালিককে এই জরিমানা করাসহ ২ টি ভেকু জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, কৃষি জমি রক্ষার স্বার্থে ভুক্তভোগীর অভিযোগে ভোর ৬ টায় অভিযান পরিচালনা করা হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ২০১৩ আইন অনুযায়ী ২টি ভেকুর মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ২ টি ভেকু জব্দ করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments