• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ফেব্রু. 19, 2022

রাজিউল হাসান পলাশ: স্বাস্থ্য সেবা প্রদানসহ এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এছাড়াও জাতীয় পর্যায়ে ধামরাই উপজেলা হেলথ কমপ্লেক্সের অবস্থান ০৭ নম্বরে। সর্বশেষ ২০২২ সালের জানুয়ারি মাসের ফলাফলে ৪২২ টি হেলথ কমপ্লেক্সের মধ্যে ৬৭.৪ রেটিং পয়েন্ট নিয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশে ৭ম একই সাথে ঢাকা বিভাগে প্রথম হবার গৌরব অর্জন করেছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সময়নিউজ.কমকে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ডা. নুর রিফফাত আরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা প্রদানের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি মাসেই অবস্থান উন্নতির দিকে নিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে ডা. নুর রিফফাত আরা সময়নিউজ.কমকে জানান, আলহামদুলিল্লাহ! ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশের মধ্যে জাতীয় পর্যায়ে ৭ম এবং ঢাকা বিভাগে প্রথম হয়েছে।
দুই বছর আগেও স্কোরিং ছিল ৩০০ এর পর। একটু একটু করে এগোতে এগোতে সারা বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামরাই, ঢাকার স্থান এখন ৭ম।
ঢাকা বিভাগে ১ম স্থান অধিকার করেছে। এই অর্জন ধামরাই উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা – কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা ও কর্মদক্ষতার জন্যই সম্ভব হয়েছে।

এজন্য আমি ঢাকা জেলার সিভিল সার্জন ডা.আবু হোসেন মো. মঈনুল আহসান স্যার, স্বাস্থ্য বিভাগ ধামরাই এর সকলকে আন্তরিক কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জ্ঞাপন করছি।

এ অর্জন অব্যাহত রাখতে ধামরাইবাসীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.