• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে না ফেরার দেশে চলে গেলেন আরও এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা

নভে. 2, 2020

আবু তালিব হোসাইন মিঠু, ইতালি থেকেঃ ইতালিতে স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে আরও এক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা না ফেরার দেশে চলে গেলেন।

২৮ অক্টোবর দুপুর ১ টায় নাপলির পালমা কাম্পানিয়ায় তার নিজ বাসার কাছে রাস্তার পাশে ইতালিস্হ বৃহত্তর খুলনা কল্যান সমিতির সদস্য জাকির সিকদার (৪৫) নামে এক প্রবাসী মৃত্যুর কোলে ঢলে পড়ে। ( ইন্নালিল্লাহি… রাজিউন)। জাকির সিকদার দীর্ঘদিন যাবত স্ট্রোক জনিত রোগে আক্রান্ত ছিলেন।

জাকির সিকদারের বাড়ী বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে। তার পিতার নাম জাফর সিকদার। মৃত্যুকালে তিনি তার মা,১ ভাই,১ বোন রেখে গেছেন। তিনি প্রায় ১ যুগ ধরে ইতালির পালমা কাম্পানিয়ায় বসবাস করতেন। জাকির সিকদার বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের পি,এস এর ফুফাতো ভাই।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইতালির নাপলি আওয়ামিলীগের সভাপতি নাজিম উদ্দীন নাদিম বেপারী,সাধারন সম্পাদক কুদ্দুস হাওলাদার, সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম। ইতালিস্হ বৃহত্তর খুলনা কল্যান সমিতির সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক শেখ মুজিবর, সানজেন্নারো আওয়ামিলীগের সভাপতি মোশারেফ খলিফা, সাধারণ সম্পাদক মোল্লা মনিরুজ্জামান মনির প্রমূখ।

এদিকে, জাকির সিকদারের মৃত্যুর সংবাদ তার নিজ গ্রামের বাড়ি সিংগাতিতে ছড়িয়ে পড়লে তার মা,ভাই- বোনসহ নিকটাত্মীয়রা কান্নায় ভেঙ্গে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments