• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জার্মানীর হেসেন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

আগস্ট 26, 2020

হাবিবুর রহমান হেলাল, জার্মানী থেকে: জার্মানীর হেসেন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্থানীয় একটি  রেস্টুরেন্টে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াতের পর ১৫ আগস্ট শহীদ হওয়া সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।সভায় বক্তারা বলেন,সেদিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এ জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাদের আত্মার শান্তিকামনা করেন।

অনুষ্ঠানে সভপতিত্ব করেন হেসেন আওয়ামী লীগের সভাপতি নোমান হামীদ।অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক সাইফ রিচার্ড।বক্তব্য রাখেন-জনাব মাবু জাফর স্বপন,মাহফুজ ফারুক,নজরুল ইসলাম খালেদ,মানিক মিয়া,তারেক আহমেদ,আদনান আহমেদ,মাখন সরকার,এমএম.রাসেল,রাশেদ ভুইয়া,শাহীন আহমেদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,রিপন মিয়া,খোকা রাহুল,এস.কে আলম সহ আরো অনেক নেতৃবৃনদ।প্রতি বছর দিনটি আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। পুরো জাতি গভীর শোক ও শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments