• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জার্মানে গভীর শোক প্রকাশ

জুন 16, 2020

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হেসেন আওয়ামী লীগ ও জার্মান আওয়ামী লীগ।

হা‌বিবুর রহমান হেলাল, জার্মান থে‌কে:  সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হেসেন আওয়ামী লীগ।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল শূণ্যতার সৃষ্টি হয়েছে তা অপূরনীয়। তার পিতা শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার একজন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলাদেশকে একটি স্বাধীন, স্বার্বভৌম রাষ্ট্র গঠনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে তার অগ্রনী ভূমিকা বাঙ্গালি জাতি চিরকাল স্মরণে রাখবে।

বক্তারা আরো বলেন, আমরা , ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। জার্মান আওয়ামীলীগ এবং হেসেন আওয়ামীলীগের পক্ষ থেকে তার পরিবার-পরিজনসহ সকলকে গভীর সমবেদনা জানাচ্ছি’।
সভায় বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের নেতা হাফিজুর রহমান আলম।

জার্মান আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক নজরুল ইসলাম খালেদ আওয়ামী লীগ নেতা মাবু জাফর স্বপন, নোমান হামীদ, সাইফ উদ্দিন রিচার্ড, খোকা রাহুল, মো: রিপন, এস কে আলম,তারেক আহমেদ, রাসেদ ভূঁইয়া, আহসান ও আদনান প্রমুখ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.