• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জার্মানির হেসেন প্রদেশে আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের উদ্যোগ

জুন 8, 2020

জার্মানি থেকে হাবিবুর রহমান হেলাল : জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে হেসেন প্রদেশে আওয়ামী লীগের নতুন কমিটি গঠন কল্পে ৭ই জুন  স্থানীয় একটি রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বঙ্গবন্ধুর ছয় দফা নিয়ে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জাতির পিতাকে বিনম্রচিত্তে স্বরণ করেন
এবং তাঁর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সভায় হেসেন আওয়ামী লীগ নিয়ে বিস্তর আলোচনা হয়।

উপস্থিত নেতা কর্মীদের সর্বসম্মত সিদ্ধান্তে বর্তমান কমিটিকে বিলোপ্ত ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন, জার্মান আওয়ামী লীগের নেতা হাফিজুর রহমান আলম। সভা পরিচালনা করেন, জার্মান আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক জরুল ইসলাম খালেদ।

বক্তব্য রাখেন, জার্মান আওয়ামী লীগ নেতা মাবু জাফর স্বপন, মাহফুজ ফারুক, ফিরোজ আহমেদ, খোকা রাহুল, রিপন মিয়া, সাইফ উদ্দিন রিচার্ড, তারেক, এস.কে.আলম, মানিক মিয়া, ফরিদুজামান দিপু, মোঃ সানাউল্লাহ, তারেক আহমেদ, এম এম এইচ রাসেল, তোফাজ্জল হোসেন সেন্টু,  নোমান হামীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তে জনাব নোমান হামীদকে সভাপতি ও সাইফ উদ্দিন রিচার্ডকে সাধারণ সম্পাদক করে একটি
প্রস্তাব গৃহিত হয়। আগামী সভায় কেন্দ্রীয় আহবায়ক কমিটির মাধ্যমে হেসেন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.