• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় নদীতে ভ্রাম্যমান আদালতের অবৈধ বাঁধ উচ্ছেদ।

জুন 11, 2020

মনির মোল্যা, (ফরিদপুর)সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় কুমার নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মাঝারদিয়া ও ভাওয়াল কুমার নদীতে অভিযান চালিয়ে ৫টি বাঁধ উচ্ছেদ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ।

উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক জানান, মাঝারদিয়া কুমার নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মা-মাছ ও পোনা মাছ ধরার অপরাধে মৎস্য আইনে সন্তোষ মালোকে ৫ হাজার টাকা জরিমানা ও অবৈধ বাঁধ উচ্চেদ করা হয়। এছাড়াও ভাওয়াল ল্যাংড়ার ব্রীজ থেকে কেষ্টখালী পর্যন্ত কুমার নদীতে থাকা ৪টি অবৈধ বাঁধ উচ্ছেদ করে ধ্বংস করা হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে।

১১ জুন ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.