চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে করোনার প্রভাবে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলার ১৫৮ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ৫ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ৯০ হাজার টাকা বিতরন করা হয়। এর মধ্যে সদর ইউনিয়নে ৭০ টি,গাজীরটেক ইউনিয়নে ৪৯ টি,হরিরামপুর ইউনিয়নে ৩৩ টি ও চরঝাউকান্দা ইউনিয়নের ৬ টি মোট ১৫৮টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা এ অনুদান গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোতালেব হোসেন মোল্যা,সহকারী কমিশনার(ভূমি) ইমদাদুল হক তালুকদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবুল কালাম,আওয়ামীলীগ নেতা আনোয়ার আলী মোল্যা।
