• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে আউটসাইড ক্যাডেট এসআইদের ফুলেল শুভেচ্ছা

জুন 7, 2020


ঢাকার ধামরাইয়ে ৩৮ তম ব্যাচের আউটসাইড ক্যাডেট পুলিশ অফিসার (এসআই) পদে নিয়োগ প্রাপ্ত ৪১ জনকে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।

রোববার (৭ জুন) দুপুরে ধামরাই উপজেলার সিতিপাল্লী এলাকার আলাউদ্দিন পার্কে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

তারা ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে নিয়োগ প্রাপ্ত এই কর্মকর্তারা ধামরাইয়ের আলাউদ্দিন পার্কে ৫ দিন আইসোলেশনে থেকে রাজশাহী সারদা পুলিশ ট্রেনিং সেন্টারে ট্রেনিং এ যোগ দেবেন।

এতে উপস্থিত ছিলেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক তদন্ত কামাল হোসেন ও পুলিশ পরিদর্শক অপারেশন মো. মাসুদুর রহমানসহ ধামরাই থানার উপ-পরিদর্শক খাইরুল লসকর প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.