• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

“দ্যা রাইজিং স্টারের গ্রান্ড ফাইনাল শনিবার” একতা ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে শুভ কামনা

জানু. 13, 2020

প্রতিভার সন্ধানে ইতালি জুড়ে শুরু হয়েছে দ্যা রাইজিং স্টার, যা ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলের অডিশন রাউন্ড শেষে ১৮ জানুয়ারি শনিবার রোম শহরের আর্কো দি ত্রাভেরতিনো হলে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

আয়োজনকে কেন্দ্র করে ইতালিতে বিভিন্ন সংগঠন এই ইভেন্টের শুভকামনা জানিয়েছে।
ইতালির সমাজ উন্নয়নমূলক ব্যবসায়ীক সংগঠন একতা ব্যবসায়ী সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে রাইজিং স্টারের কর্মকর্তারা শুভেচ্ছামূলক সাক্ষাৎ করেছে।

এ সময় সংগঠনের সভাপতি এমারত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সহবিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা জানিয়েছেন, রাইজিং স্টার অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে আন্তরিক সহযোগিতা করবে। তারা মনে করেন এই ইভেন্টের মাধ্যমে ইতালিতে বাংলাদেশী কমিউনিটির সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে বিশেষ একটি ভূমিকা রাখবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments