• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

“দ্যা রাইজিং স্টারের গ্রান্ড ফাইনাল শনিবার” নব জাগরণ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে শুভ কামনা

জানু. 13, 2020

প্রতিভার সন্ধানে ইতালি জুড়ে শুরু হয়েছে দ্যা রাইজিং স্টার, যা ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলের অডিশন রাউন্ড শেষে ১৮ জানুয়ারি শনিবার রোম শহরের আর্কো দি ত্রাভেরতিনো হলে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

আয়োজনকে কেন্দ্র করে ইতালিতে বিভিন্ন সংগঠন এই ইভেন্টের শুভকামনা জানিয়েছে।
ইতালির সমাজ উন্নয়নমূলক নারী সংগঠন নব জাগরণ নারী কল্যাণ সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে রাইজিং স্টারের কর্মকর্তারা শুভেচ্ছামূলক সাক্ষাৎ করেছে।

এ সময় সংগঠনের সভাপতি সানজিদা ইসলাম সংঙ্গীতা ও সাধারণ সম্পাদক লিপি আক্তার সহবিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা জানিয়েছেন, রাইজিং স্টার অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে আন্তরিক সহযোগিতা করবে। তারা মনে করেন এই ইভেন্টের মাধ্যমে ইতালিতে বাংলাদেশী কমিউনিটির সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে বিশেষ একটি ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.