• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী বিএনপি, নাপলী শাখার আংশিক কমিটি ঘোষনা

নভে. 17, 2019

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে আরো শক্তিশালী ও বেগবান করতে ইতালীর বন্দর নগরী নপলীতে নতুন প্রভিন্সিয়াল কমিটির অনুমোদন করা হয়েছে।

ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন দলীয় প্যাডে গত ১৬ নভেম্বর ২০১৯ ইং এই কমিটির অনুমোদন করেন। দলের স্বার্থে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিকে জোরালো ভুমিকা রাখার নির্দেশ দেন ইতালী বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নাপলীর, পালমা কাম্পানীয়া, সানজোসেফ ও সানজেন্নারো প্রভিন্সিয়াল এই নতুন কমিটিতে মিজানুর রহমান বাচ্চু- সভাপতি, গোলাম আক্তার লিটন- সিনিয়র সহ সভাপতি, মোঃ মনির হোসেন – সাধারন সম্পাদক, মঞ্জুর হোসেন- যুগ্ম সাধারন সম্পাদক, সানাউল্লাহ সানি- সাংগঠনিক সম্পাদক, মামুন আলম মাহবুব ১নং সদস্য এবং আব্দুল গনিকে প্রধান উপদেষ্টা করে এই আংশিক কমিটি অনুমোদন করা হয়। একই সাথে ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে ইতালী বিএনপির কেন্দ্রীয় কমিটিতে প্রেরণের জন্য নির্দেশ দেন নেতৃবৃন্দ।

কমিটি অনুমোদনের সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক – কামরুজ্জামান রতন, সহ সভাপতি- হাসানুজ্জামন কামরুল সহ আরো অনেকে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments