• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল ও সম্পাদক বাবুকে অভিনন্দন জানিয়েছেন ইদ্রিস ফরাজী ও হাসান ইকবাল

নভে. 16, 2019

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই কমিটি নির্বাচন করা হয়। নতুন নেতৃত্ব ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাইম। আর দক্ষিণে সভাপতি হয়েছেন কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারেক সাঈদ।

এর আগে শনিবার বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল মনে করেন স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ সংগঠনকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার পাশে দাড়িয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

← Back

Your message has been sent

gd

উল্লেখ্য, আজ বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি সম্মেলনস্থলে পৌঁছলে স্লোগান আর করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। নেত্রীকে বরণ করে নেন সম্মেলন প্রস্তুতি কমিটির সংশ্লিষ্টরা। মঞ্চে উঠে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন।পরে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত গেয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি। এসময় ৬৪ জেলার প‌ক্ষে স্বেচ্ছাসেবক লীগের পতাকা একযোগে উত্তোলন ক‌রেন জেলা সভাপ‌তিরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.