• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত ও সম্মেলন প্রস্তুতি কমিটির প্রেস কনফারেন্স

নভে. 4, 2019

ইতালী আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন প্রস্তুতি কমিটি। ইতালী আওয়ামী লীগকে যারা দ্বিধাবিভক্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা ।

রাজধানীর রোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া ও সদস্য সচিব আবু সাঈদ খান আগামী ২৯ শে মার্চ অনুষ্ঠেয় কাউন্সিলকে সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এই সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, প্রস্তুতি কমিটির সদস্য হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, শাহ আলম, দিদারুল আবেদীন, মজিবর শিকদার সহ আরো অনেকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

ইতালী আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আবু তাহের, আফতাব ব্যাপারী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আসন্ন কাউন্সিলে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কোনো নেতাকে প্রধান অতিথি এবং সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে বিশেষ অতিথি করার কথাও জানান তারা। এই কাউন্সিলে ৪০ হাজার ইউরো বাজেট ধরা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানী রোমে।

এতে প্রধান অতিথি ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম কিবরিয়া ও বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার লোকমান হোসেন। এছাড়াও আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় চার নেতার হত্যার মধ্য দিয়ে যেদিন দেশের স্বাধীনতা ও আওয়ামী লীগকে অন্ধকারের দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা করেছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.