যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ৩রা নভেম্বর, শোকাবহ জেলহত্যা দিবসটি পালন করেছে ইতালী আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এবং তার বিশ্বস্ত চার নেতাকে যারা হত্যা করেছে তারা এখনো সুযোগ খোঁজচ্ছে, আমাদেরকে সর্বদা সর্তক থাকতে হবে। ৩ নভেম্বর শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে ইতালী আওয়ামী লীগের সভায় বক্তরা।
ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় এই দিনে। কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল বলেও উল্টেলখ করেন তারা।
বক্তারা আরও বলেন, জাতীয় চার নেতার হত্যার মধ্য দিয়ে যেদিন দেশের স্বাধীনতা ও আওয়ামী লীগকে অন্ধকারের দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা করেছিল। ঐ কালো শক্তি এখনো বিদ্যমান, তাই আমাদেরকে সর্বদা সর্তক থাকতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম কিবরিয়া ও বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার লোকমান হোসেন। এছাড়াও আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দোসররা চেয়েছিল পাকিস্তান ভাঙার প্রতিশোধ নিতে, তাদের উদ্দেশ্য ছিল পুনর্গঠন ও গণতান্ত্রিকতার পথ থেকে সদ্য স্বাধীন দেশটিকে বিচ্যুত করা এবং বাংলাদেশের মধ্যে থেকে একটি মিনি পাকিস্তান সৃষ্টি করা।
