• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে ইতালি আওয়ামী লীগের সভা

অক্টো. 18, 2019

দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে ইতালি আওয়ামী লীগের আয়োজনে ইতালীর রোমে সভা অনুষ্ঠিত হয়েছে । ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা, শুদ্ধি অভিযানের মাধ্যমে ইতালি আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও গতিশীল করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার কথা ব্যক্ত করেন।

দেশ ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে দলমত-নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের মত ইতালিতেও শুদ্ধি অভিযান চলবে, যা ইতালি আওয়ামী লীগকে করবে আরও শক্তিশালী ও গতিশীল। দেশে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে মত বিনিময় সভার সভাপতিত্বের বক্তব্যে বলেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী।

ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের যে অঙ্গীকার জননেত্রী নির্বাচনের পর জাতির কাছে করেছিলেন, সেটার সত্যিকার বাস্তবায়ন শুরু হয়েছে। আওয়ামী লীগকে শক্তিশালী ও ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে হলে দুবৃত্তদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে।

এসময় বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে.এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, জসিম উদ্দিন, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব ব্যাপারী, সোয়েব দেওয়ান, আবু তাহির, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, দপ্তর সম্পাদক হাবীব মকদম, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু ঢালী, বাবু ঢালী, সদস্য মজিবর সিকদার ও ফারুক ফরাজী সহ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, আলাউদ্দিন শিমুল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকসি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সভাপতি মুজাহিদ হোসেন রতন সহ তুসকোলানা ও রোমা নর্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠা তথা দ্রুততম সময়ে উন্নত দেশ গড়ার যে লক্ষ্য নিয়ে জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন, ইতালি আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের মধ্যদিয়ে জননেত্রীর পাশে থেকে বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিনের শুভেচ্ছা জানান এবং সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘সেরা রেমিন্টেস ২০১৮’ সম্মাননা অর্জন করায় ইতালি আওয়ামী লীগের সভাপতি ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর কর্ণধার হাজী মোঃ ইদ্রিস ফরাজীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.