
এ উপলক্ষে শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের বদরপুরস্থ নিজ বাড়ী আফসানা মঞ্জিলে হাজার হাজার মানুষ তার ৭৯তম জন্ম দিনে ফুলনিয়ে শুভেচ্ছা জানাতে হাজির হন।
এসময় বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেন, তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ফরিদপুর বাসী ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবেন। এসময় তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসা সকল মানুষকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে কেক কেটে জন্ম দিন পালন করা হয়।

