• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে ৩৩৩ সেবাকে জনপ্রিয় করতে জেলা প্রশাসনের উদ্যোগ

সেপ্টে. 19, 2019

 

মনির মোল্যা : মাঠ পর্যায়ে কলসেন্টার ট্রিপল থ্রি জনপ্রিয় করতে ফরিদপুরে নানা উদ্যোগ গ্রহনের অংশ হিসাবে বুধবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রোকসানা রহমান, সহকারী কমিশনার তিথি মিত্র।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্রিপল থ্রি নম্বরে কল করে দেশে বসবাসরত নাগরিকেরা সরকারী সেবা পাওয়ার পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারী কর্মচারীদের সাথে যোগাযোগের তথ্য,পর্যটক আকর্ষনের স্থান সমূহ, বিভিন্ন জেলা সর্ম্পকিত বিভিন্ন তথ্য, ইসলামিক মাসআলা-মাসায়েল, ই-টিন সংক্রান্ত তথ্য ও সেবা, আবহাওয়ার তথ্য, নিরাপদ অভিবাসন তথ্য জানাতে পারবেন।

অনুষ্ঠানে ফরিদপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.