• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ১১ তম গ্রেডে বেতনের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন!

সেপ্টে. 19, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

বেতন বৈষম্য নিরসনের দাবিতে ফরিদপুরের সালথা উপজেলায় মানববন্ধন করেছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ তম গ্রেডে বেতন স্কেল নির্ধারন সহ ৭ দফা দাবিতে এই মানববন্ধন করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে, উপজেলা চত্তরে এই মানববন্ধন পালন করা হয়। এই মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিতে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হাসান (লিটু), সাধারন সম্পাদক জাহিদুর রহমান (জাহিদ), সমিতির মিডিয়া সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক সঞ্জায় কুমার কর, আইন বিষয়ক মনির হোসেন, শফিকুল ইসলাম, সাহেবুল ইসলাম প্রমূখ

এসময় বক্তরা বলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরিকরনে প্রতিশ্রুতি দেন। বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর দাবি জানান। তাদের দাবি মানা না হলে সারা দেশে একযোগে বিদ্যালয় বন্ধ রেখে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করবেন বলে জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.