
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা গ্রামের মোহাম্মদ পান্নু ফকিরের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) এর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর)দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে সালথা ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয়দের চেষ্টায় বাড়ির অন্য ঘরগুলো রক্ষা পায়।

স্থানীয়রা জানান, ঘরের মধ্যে থেকে শনিবার দুপুরে হঠাৎ করে আগুনের লেলিহা শিখা দেখতে পায়। তাৎক্ষনিক স্থানীয়রা এগিয়ে আসে এবং সালথা ফায়ার সার্ভিস খবর দেয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ক্ষতিগ্রস্থ জাহাঙ্গীর বলেন, আমি বাড়িতে ছিলাম না কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা বলতে পারবো না। আমার একমাত্র বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোন প্রকার মালামাল বের করতে পারিনি। আমার এখন ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচেই থাকতে হবে। আনুমানিক ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

