• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ৫ ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ!

আগস্ট 10, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ৫জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা ও সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে এস.আই সানোয়ার হোসেনসহ একটি পুলিশ টিম বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ঐ গ্রামের মৃত লুৎফর কাজীর ছেলে ছানোয়ার কাজী (৫২) এর বাড়ি থেকে, আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের আইয়ুব আলীর ছেলে তারেক হোসেন (২৫), সদর উপজেলার আলীপুরের মৃত আজিজ মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৮), হাবেলী গোপালপুর গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে তৌহিদুল আলম (৪০) কে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও একই রাত আনুমানিক রাত ১১ টার দিকে সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় এলাকায় অভিযান চালিয়ে গট্টি ইউনিয়নের দোহার গট্টি গ্রামের মৃত আউয়াল শেখের ছেলে কাউছার শেখ (২৮) কে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করেছে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.