• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় প্রতিপক্ষের হামলায় নিহত-২, আহত গুলিবৃদ্ধসহ ১০

আগস্ট 10, 2019

মনির মোল্য :

পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়নের কাইচাইল মধ্যপাড়া মাদ্রাসা এলাকায় আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে দুজন। আর এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার দিকে। নিহতরা হলো রওশন মিয়া ও তুহিন মিয়া। আহত ও নিহত সকলেই ইউনিয়নের কাইচাইল মধ্যপাড়া মাদ্রাসা এলাকায় বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ জানায়, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু ও স্থানীয় যুবলীগ নেতা হাসানুজ্জামানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২০১৭ সালের মাঝামাঝি সময়ে হাসানুজ্জামানের সমর্থক মহিদুলকে ঠান্ডুর সমর্থকরা হত্যা করে। এই ঘটনায় ঠান্ডু এবং তার সমর্থকদেরকে মামলায় আসামী করা হয়। এ ঘটনার পর থেকে দুপক্ষের মধ্যে কোন্দল চলে আসছিলো। তারা সম্পার্কে তারা চাচাতো ভাই।

হানিফ মিয়া ওরফে হৃদয় ও তার ভাই নগরকান্দা উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক হাসান মিয়া ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে শনিবার বিকাল ৫ টায় এলাকায় প্রবেশ করে। এ সময় কবির হোসেন ঠান্ডুর সমর্থকরা হানিফ ও হাসানের মাইক্রোবাস এলাকায় ঢুকতে বাধা দেয়। এক পর্যায়ে হানিফ মিয়া পিস্তলের গুলি চালিয়ে পালিয়ে যায়।

আহত গুলিবৃদ্ধদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্ত্যবরত ডাক্তার শাহিন মামুন রওশন মিয়া(৫২) ও তুহিন মিয়াকে(২৫) মৃত ঘোষনা করে। এর ভিতর রওশন মিয়া ফরিদপুর শহরের একটি অগ্রনী ব্যাংকের ম্যানেজার ছিলো বলে পরিবারের লোকজন জানায়। বাকি আহত গুলিবৃদ্ধসহ মাওলা(৫০), আনিচ(১৯), বিপ্লব(৩০), রায়হান(৭০), গোলাাম রসুল(২৮)কে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর থেকে কাচাইল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আবার বড় ধরনের একটা সহিংস ঘটনা ঘটতে পারে বলে আশংকা জানিয়েছে স্থানীয়রা। এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.