• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত!

জুলাই 30, 2019

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকাল ১০টায় শহীদস্মৃতি মহাবিদ্যালয় চত্তরে এঅনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্টাতা ও সভাপতি সাঈদ খানের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসাবে বক্তব্যো রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, অন্যদের বক্তব্যো রাখেন, উক্ত মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম, বিশিষ্ট নারী নেত্রী শিপ্রা গোস্বামী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন বাদশা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার শিক্ষার্থীদের উদ্দশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি তোমাদের সকলকে সামাজিক কাজকর্ম করতে হবে। দেশে যেভাবে ডেঙ্গুর প্রবনতা বাড়ছে এটাকে প্রতিরোধের জন্য প্রত্যকের বাড়ির চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে করে এডিস মশার বিস্তার না ঘটে। মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। কোন ভাবেই কোন অনৈতিক কাজে নিজেকে জড়ানো যাবেনা না। তোমার পারবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে।

উক্ত অনুষ্ঠানে পরশমণি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.