• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইউপি সদস্যের উদ্যোগে গুজব প্রতিরোধ ও ডেঙ্গু জর¡ বিষয়ে সচেতনতামূলক সভা

জুলাই 30, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে ইউপি সদস্যের উদ্যেগে গলাকাটা (ছেলে ধরা) বিষয়ে গুজব প্রতিরোধে ও ডেঙ্গু জর¡ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার রাত নয়টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরসরবান্দিয়া গ্রামের ছনের মসজিদ নামক স্থানে ৪ ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা এ সভার আয়েজন করে।

সভায় সাবেক ইউপি সদস্য মো: সুলতান ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী। স্থানীদের মধ্যে বক্তব্য রাখেন ইসমাইল ফকির,মতিয়ার রহমান মোল্যা, শেখ মুন্নাফ প্রমুখ।

বক্তারা উপস্থিত সকলকে কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহবান জানানোর পাশাপাশি কোন ব্যাক্তিকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন। তাছাড়া বর্তমান সময়ে ডেঙ্গু জ্বর বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.